১২ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাকিতায় সংলাপের

2025-11-16T08:54:12+00:00
2025-11-16T08:54:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
১২ দলের সঙ্গে ইসির সংলাপ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৫৪ এএম 
১২ দলের সঙ্গে ইসির সংলাপ আজ। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাকিতায় সংলাপের দ্বিতীয় দিনে আজ (রোববার) ১২টি দলের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের প্রথম পর্ব শুরু হবে, যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত হবে দ্বিতীয় পর্বের সংলাপ।

প্রথম পর্বে ছয়টি রাজনৈতিক দল অংশ নেবে- গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

দ্বিতীয় পর্বের সংলাপে অংশ নেবে আরও ছয়টি দল- বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথম দিনে দুই পর্বে ১২টি দলের সঙ্গে মতবিনিময়ের পর আজকের সূচি ঘোষণা করা হয়।


বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৩টি, যার মধ্যে বিএনপি ও জামায়াতও আছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে; আর প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জাতীয় সংসদ নির্বাচন  রাজনৈতিক দল  নির্বাচন কমিশন  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: