৯৩ রানে অলআউট হয়ে ম্যাচ হারল ভারত

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

ইডেন গার্ডেনে দুপুর গড়ানোর আগেই ভারতের পতনের আভাস পাওয়া যাচ্ছিল। ইনিংসের শুরুতেই মাত্র ১০ রানে দুটি উইকেট হারিয়ে আগের বছরের

2025-11-16T14:56:04+00:00
2025-11-16T15:08:59+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
খেলাধুলা
৯৩ রানে অলআউট হয়ে ম্যাচ হারল ভারত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম  আপডেট: ১৬.১১.২০২৫ ৩:০৮ পিএম  (ভিজিট : ১৫৮)
ভারতীয় ক্রিকেট দল এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ইডেন গার্ডেনে দুপুর গড়ানোর আগেই ভারতের পতনের আভাস পাওয়া যাচ্ছিল। ইনিংসের শুরুতেই মাত্র ১০ রানে দুটি উইকেট হারিয়ে আগের বছরের নিউজিল্যান্ড সিরিজের দুঃস্বপ্ন যেন ফিরে আসে। সেই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। দক্ষিণ আফ্রিকার স্পিন জুটি সাইমন হারমার ও কেশভ মহারাজ মিলে ভারতকে রীতিমতো ধসিয়ে দিল।

প্রোটিয়া স্পিনারদের ঘূর্ণিতে টিকতে না পেরে ভারতীয় ব্যাটিং লাইনআপ ৯৩ রানে অলআউট হয়ে যায়। ১২৩ রানের স্বল্প লক্ষ্যই দক্ষিণ আফ্রিকার জন্য যথেষ্ট হয়ে ওঠে- ফল, ৩০ রানে জয় তুলে নেয় টেম্বা বাভুমার দল।

ভারতের বিপর্যয় এতটাই দ্রুত আসে যে প্রতিরোধ গড়ে ওঠার সুযোগই মেলেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটি হারের দিকেই গড়াতে থাকে। শেষ পর্যন্ত লজ্জাজনক হার এড়ানোর মতো কোনো দৃঢ়তা দেখাতে পারেনি দলটি।
আরও পড়ুন

বিস্তারিত আসছে…

এএডি/


  বিষয়:   প্রোটিয়া  ম্যাচ  ভারত  ক্রিকেট 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: