শেখ হাসিনার ফাঁসির রায়ে যা বললেন আখতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই

2025-11-17T17:28:25+00:00
2025-11-17T17:28:25+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
শেখ হাসিনার ফাঁসির রায়ে যা বললেন আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম 
এনসিপ ‘র সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি
চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘শুধু মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত সময়ের মধ্যে আজকের রায় কার্যকর করতে হবে।’ 

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। 

আখতার হোসেন বলেন, ‘ভারত সরকারের কাছে আহ্বান জানাই খুনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করেন। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে।’ 

প্রসঙ্গত, মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষ বারবারই অভিযোগ করেছিল, শেখ হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড অর্থাৎ পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা। 


এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেফতার আসামি। তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। 

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   শেখ হাসিনা  ফাঁসির রায়  আখতার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: