শেখ হাসিনার রায়ের দিনে পুঁজিবাজারের গতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের দিন আজ। এ রায়কে

2025-11-17T16:51:50+00:00
2025-11-17T16:51:50+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
অর্থনীতি
শেখ হাসিনার রায়ের দিনে পুঁজিবাজারের গতি বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম 
ফাইল ছবি
গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের দিন আজ। এ রায়কে কেন্দ্র করে দেশের বিভন্ন স্থানে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ঘটছে। এদিকে, দেশের শেয়ারবাজারে ঘটেছে বিপরীত ঘটনা। সোমবার (১৭ নভেম্বর) দেশের পুঁজিবাজারে হঠাৎ করে সূচকের সঙ্গে বেড়েছে দর। 

এদিন বেশ কিছুদিন ধরে পতনের বৃত্তে ঘুরপাক খাওয়া পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনেও গতি বেড়েছে। পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে, বেড়েছে তার ৯ গুণ বেশি সংখ্যকের দর। 

দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ফলে, এ বাজারটিতেও মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা ১১ কার্যদিবস পতনের পর সিএসইতে মূল্যসূচক বাড়ল। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে লেনদেনের শুরুর দিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। একপর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ১৬ পয়েন্ট কমে যায়। তবে, বেলা ১১টার পর থেকে বাজারের চিত্র বদলে যেতে থাকে। দাম কমার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩৫টির। দরপতনের তুলনায় দরবৃদ্ধি হওয়া সিকিউরিটিজের সংখ্যা ৯ দশমিক ২০ গুণ বেশি। তবে, আজ দিনের ব্যবধানে ১৬টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। 


অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে উঠে এসেছে। 

সব  ক‘টি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৫ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯৮ কোটি ১০ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৯৫ লাখ টাকা। 

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৭৭ লাখ টাকার। ১০ কোটি ৭২ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। 

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৫৬ প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ৭৬ লাখ টাকা। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   শেখ হাসিনা  রায়ের দিন  পুঁজিবাজার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: