ট্রাইব্যুনালের বিচারপতির বাড়িতে পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত বছর ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১)

2025-11-17T16:25:08+00:00
2025-11-17T16:36:38+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
ট্রাইব্যুনালের বিচারপতির বাড়িতে পুলিশ মোতায়েন
শেখ হাসিনার রায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৪:৩৬ পিএম
আইসিটি-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংগৃহীত ছবি
গত বছর ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাড়ির আশপাশে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে। 

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলার সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি, টহল ও অবস্থান নিশ্চিত করেছে।’ 


স্থানীয় সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পরপরই হাসানপুর এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি পায়। বিচারপতির গ্রামের বাড়ির সামনে ও প্রবেশপথে দায়িত্ব পালন করছেন ইউনিফর্মধারী পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসন জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ট্রাইব্যুনাল  বিচারপতি  পুলিশ মোতায়েন  শেখ হাসিনা  রায় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: