পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ কারণে ঢাকা আন্তর্জাতিক

2025-12-30T23:25:09+00:00
2025-12-30T23:25:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ পিএম 
মেলার উদ্বোধন ও মেলা শুরু হবে আগামী ৩ জানুয়ারি। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। মেলার উদ্বোধন ও মেলা শুরু হবে আগামী ৩ জানুয়ারি। 

এর আগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি উদ্বোধনের কথা ছিল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক বার্তায় জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের প্রেক্ষাপটে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে যেসব আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে, সেগুলো আগের মতোই কার্যকর থাকবে।

ইপিবির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্ধারিত নতুন তারিখ অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং মেলার আনুষ্ঠানিক কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হবে।


প্রসঙ্গত, প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের বৃহত্তম বাণিজ্যিক আয়োজন হিসেবে পরিচিত। দেশি-বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে এ মেলা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   আন্তর্জাতিক বাণিজ্য মেলা  উদ্বোধন 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: