ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করবেন।সোমবার

2025-12-29T14:16:40+00:00
2025-12-29T14:19:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
অর্থনীতি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:১৬ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ২:১৯ পিএম
পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত
আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পঞ্চমবারের মতো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও মোট ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার মোট ১১টি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরির ৩২৪টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে।

মেলায় প্রবেশ করতে দর্শনার্থীদের ৫০ টাকায় টিকিট কাটতে হবে এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ও জুলাই আহতরা তাদের কার্ড প্রদর্শন করে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। 

মাসব্যাপী মেলাটি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত চলবে।


স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করা যাবে।

এ ছাড়া মেলা প্রাঙ্গণ পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে যেতে রাজধানী ঢাকার খেজুরবাগান, কুড়িল বিশ্বরোড, নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে প্রায় ২০০ বাস চলবে। এ ছাড়া রাইড শেয়ার পাঠাও-এ থাকবে বিশেষ মূল্য ছাড়।


এফআর


  বিষয়:   ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা  শুরু  ১ জানুয়ারি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: