বুধবার বন্ধ থাকবে ব্যাংক

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০

2025-12-30T18:55:34+00:00
2025-12-30T18:55:34+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বুধবার বন্ধ থাকবে ব্যাংক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম 
বুধবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বর এক স্মারকের মাধ্যমে নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, ওই দিন ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে। একই সঙ্গে বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী-২০২৫-এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা বা বিভাগগুলো প্রয়োজন অনুযায়ী নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।


সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ওইদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

একইভাবে ১ জুলাই তারিখও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।

নীতি অনুযায়ী ‘ব্যাংক হলিডে’ তে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করা হয় না।


সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বুধবার  ব্যাংক  বিএনপি  বেগম খালেদা জিয়া 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: