দেশের বাজারে কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের

2025-12-29T22:05:04+00:00
2025-12-29T22:05:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
দেশের বাজারে কমল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকেই এ দাম কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার এ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।

চলতি বছর এ পর্যন্ত মোট ৯২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৩ বারই দাম বাড়িয়েছে। দাম কমিয়েছে মাত্র ২৯ বার।


সোনার দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা।

আরআর




  বিষয়:   সোনা  দাম  বাজুস 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: