ঢাকা-৮ আসনে প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ

ঢাবি প্রতিনিধি

রাজধানী

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা কোনোভাবেই চাই না এবং শহিদ শরিফ ওসমান হাদি ভাইও কোনো দিন

2025-12-29T20:15:10+00:00
2025-12-29T20:28:11+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
ঢাকা-৮ আসনে প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৮:২৮ পিএম  (ভিজিট : ১৮৯)
সোমবার শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালনকালে কথা বলেন আব্দুল্লাহ আল জাবের। ভিডিও থেকে নেওয়া ছবি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা কোনোভাবেই চাই না এবং শহিদ শরিফ ওসমান হাদি ভাইও কোনো দিন চাইতেন না, যোগ্যতা ছাড়া কোনো প্রার্থী ঢাকা-৮ আসনে দাঁড়াক। এটাই হচ্ছে শহিদ ওসমান হাদির ইনসাফের লড়াই। যতদিন পর্যন্ত ওসমান হাদির মতো যোগ্য না হয়ে উঠব, ততদিন পর্যন্ত আমরা ঢাকা-৮ এ দাঁড়াব না।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালনকালে এ কথা বলেন তিনি। 

আবদুল্লাহ আল জাবের, শহিদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনো দিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না। কোনো দিন ক্ষমতার মুখাপেক্ষী হবে না। এখন আমরা যদি ঢাকা-৮ আসনে নির্বাচন করি, আমরা জানি আপনারা আমাদের জিতিয়ে আনার জন্য যা যা করা দরকার, তা আপনারা করবেন। 

তিনি বলেন, কোনো সিমপ্যাথি নিয়ে এই আসনে দাঁড়াতে চাই না। সিমপ্যাথির রাজনীতি যারা করে আপনারা তাদের চিনেন। ইনকিলাব মঞ্চ কোনো দিন সিমপ্যাথির রাজনীতি করবে না এই নিশ্চয়তা দিচ্ছি। শহিদ ওসমান হাদি বাংলাদেশে রাজনীতি করতে আসেননি, বাংলাদেশের রাজনীতি কেমন হবে সেটি বিনির্মাণ করতে এসেছিলেন। 


এ সময় আন্দোলনকারীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘লীগ ধর, জেলে ধর’, ‘হাদির রক্ত , বৃথা যেতে দেব না’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে দুপুর দুইটা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আরআর


  বিষয়:   আবদুল্লাহ আল জাবের  ইনকিলাব মঞ্চ  শরিফ ওসমান হাদি 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: