খিলগাঁওতে মাইক্লো বাংলাদেশের যাত্রা শুরু

সময়ের আলো ডেস্ক

বিবিধ

জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ’। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে

2025-11-17T18:37:53+00:00
2025-11-17T18:38:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
বিবিধ
খিলগাঁওতে মাইক্লো বাংলাদেশের যাত্রা শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৬:৩৮ পিএম
খিলগাঁওতে মাইক্লো বাংলাদেশ উদ্বোধন করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ছবি : সময়ের আলো
জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ’। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো’।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওতে মাইক্লো বাংলাদেশের ১৭তম আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং মাইক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র দুই বছরে ১৭টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ বলেন, ‘মাইক্লো’ বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতি বদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
আরও পড়ুন

আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান এমন অঙ্গীকার ব্যক্ত করে প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে খিলগাঁওতে ১৭তম শোরুম চালু করে মাইক্লো আরও একটা নতুন অধ্যায়ের সূচনা করলো। আমরা বাংলাদেশের জনগণকে আরামদায়ক, পরিবেশবান্ধব পোশাক সরবরাহের আমাদের যাত্রা চালিয়ে যেতে পেরে আনন্দিত।’

উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য তিন দিন ব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।

এএডি/


  বিষয়:   খিলগাঁও  মাইক্লো  বাংলাদেশ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: