মুশফিককে নিয়ে তামিমের আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শততম টেস্ট খেলা একজন ক্রিকেটারের জন্য বড় স্বপ্ন। একইসঙ্গে যেটি দেশের জন্য গৌরবেরও। সেই স্বপ্ন পূরণ ও গৌরব অর্জনের পথে

2025-11-18T16:49:35+00:00
2025-11-18T16:49:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলাধুলা
মুশফিককে নিয়ে তামিমের আবেগঘন বার্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম 
ফাইল ছবি
শততম টেস্ট খেলা একজন ক্রিকেটারের জন্য বড় স্বপ্ন। একইসঙ্গে যেটি দেশের জন্য গৌরবেরও। সেই স্বপ্ন পূরণ ও গৌরব অর্জনের পথে দেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

দেশের টেস্ট ক্রিকেটে শতাধিক ক্রিকেটারের অভিষেক হয়েছে, কিন্তু তাদের মধ্যে কেবল মুশফিকই অনন্য। ২০০৫ সালে অভিষেক, এশিয়ার তৃতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার তার। আগামীকাল প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন তিনি। 

এমন মাইলফলক স্পর্শ করার আগে মুশফিককে শুভকামনা আর প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম ইকবাল বলেন, এই মাইলফলকের সবচেয়ে বেশি প্রাপ্য মুশফিকেরই। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দলে দীর্ঘদিনের পথচলার অভিজ্ঞতা টেনে এনে তামিম জানান, তিনি কাছ থেকে মুশফিকের কঠোর পরিশ্রম, মানসিকতা এবং লড়াই দেখেছেন।


তামিম তার পোস্টে বলেন,‘বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার সম্মানটা মুশফিকেরই প্রাপ্য। যে শুরুটা মুশফিক করছে, সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলাদা করে লেখা থাকবে।’ তিনি আশা করেন, ভবিষ্যতে আরও অনেকে এই তালিকায় নাম তুলবেন।

মুশফিকের এই অর্জন উপলক্ষে সাবেক সতীর্থ ছাড়াও বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মুশফিকের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং ধারাবাহিকতা তুলে ধরেছেন, যা তাকে দেশের প্রথম ১০০ টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে বিশেষভাবে চিহ্নিত করেছে।

মিরপুরে আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯:৩০টায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই শততম টেস্ট খেলা ক্রিকেটারদের ক্লাবে নাম লেখাবেন মুশফিকুর রহিম। 

সময়ের আলো/এআর


  বিষয়:   মুশফিক  তামিম  ক্রিকেটার 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: