প্রত্যেক নাগরিককে দেশের পরিবর্তনের অংশীদার হতে হবে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর দেশের মানুষের মধ্যে যে বিশাল পরিবর্তন, প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটাকে যদি আমরা ধারণ

2025-11-20T18:51:21+00:00
2025-11-20T18:51:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
প্রত্যেক নাগরিককে দেশের পরিবর্তনের অংশীদার হতে হবে
আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১১৬)
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর দেশের মানুষের মধ্যে যে বিশাল পরিবর্তন, প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটাকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে কোনো রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রত্যেকটি নাগরিককে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশের পরিবর্তনের সাথে অংশীদার হতে হবে এবং এটার বেনিফিট তার কাছে যেতে হবে। বিএনপির এখন যতগুলো কর্মকাণ্ড চলছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু একটা প্রশ্নোত্তর পর্ব রাখছি। অর্থাৎ, রাজনীতিবিদদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এটা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, ওই ধারণাগুলো (জিয়াউর রহমান যেভাবে দেশ চালিয়েছিলেন) আবার ফেরত নিয়ে আসবে। সেটার ভিত্তিতে আমরা এখন সব কাজ করছি। আগামী দিনের স্বাস্থ্য খাত কেমন হবে, শিক্ষা খাত কেমন হবে, কর্মসংস্থানের জন্য কী হবে, পরিবেশের জন্য কী হবে, মহিলা ও শিশুদের জন্য কী হবে। সেই ফাউন্ডেশনের ওপর আমরা আবার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি। ইতোমধ্যে আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে।’ 

তিনি আরও বলেন, প্রত্যেকটি নাগরিককে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশের পরিবর্তনের সাথে অংশীদার হতে হবে এবং এটার বেনিফিট তার কাছে যেতে হবে। বিএনপির এখন যতগুলো কর্মকাণ্ড চলছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু একটা প্রশ্নোত্তর পর্ব রাখছি। অর্থাৎ, রাজনীতিবিদদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এটা করা হচ্ছে। 


আমীর খসরু বলেন, ‘যেই গণতন্ত্রের কথা বলছি, সেটাকে সফল করতে হলে যদি জবাবদিহিতা আনতে না পারি, যদি রাজনীতিবিদরা প্রশ্নের সম্মুখীন না হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরপরে রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে। অপরের সাথে আপনি দ্বিমত পোষণ করেও, তার মতকে সম্মান জানাতে হবে। এই সংস্কৃতি যদি আমরা আনতে না পারি, তাহলে শত সংস্কার করেও কোনো পরিবর্তন হবে না।’ 

তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, বিএনপি কিন্তু প্রত্যুত্তরে সেই ভাষায় যাচ্ছে না। আমরা (বিএনপি) কিন্তু এগুলো গ্রহণ করছি, হজম করছি। তবে আমরা আমাদের ভাষায় কথা বলছি, আমরা রাজনীতির ভাষায় কথা বলছি। আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলছি। এটা আমাদেরকে ধারণ করতে হবে এবং এটাই হবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা কিন্তু বড় পিকচার দেখছি। ছোটখাটো বিষয়ে আমরা দেখছি না। আর বড় পিকচারটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ হচ্ছে সবচেয়ে বড় পিকচার। সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। এত বাধা-বিপত্তি আসা সত্ত্বেও আমরা কিন্তু সবাই নির্বাচনের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছি। সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   নাগরিক  দেশের পরিবর্তন  অংশীদার  আমীর খসরু মাহমুদ চৌধুরী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: