সহযোগী অধ্যাপক হিসেবে ৫৯৩ চিকিৎসককে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত সহযোগী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি পেয়েছেন ৫৯৩ চিকিৎসক। গত ১৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের

2025-11-20T18:32:06+00:00
2025-11-20T18:32:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
স্বাস্থ্য
সহযোগী অধ্যাপক হিসেবে ৫৯৩ চিকিৎসককে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৮৮)
প্রতীকী ছবি
দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত সহযোগী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি পেয়েছেন ৫৯৩ চিকিৎসক। গত ১৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত এই চিকিৎসকদের পদোন্নতির কথা জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন। 

এ ছাড়া, প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে। 


স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে অ্যানাটমি বিভাগের ৭ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগের ৩০ জন, কার্ডিওলজি বিভাগের ১৫৭ জন, ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের ৬ জন, পেডিয়াট্রিকস বিভাগের ২৭৯ জন, বায়োকেমিস্ট্রির ৩১ জন, মেডিকেল অনকোলজি বিভাগের ৬ জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৬৫ জন, ল্যাবরেটরি মেডিসিনের ১২ জন চিকিৎসক রয়েছেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকদের পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সহযোগী অধ্যাপক  ৫৯৩ চিকিৎসক  পদোন্নতি 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: