চলে গেলেন দেশের প্রথম অর্থসচিব মতিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলে গেলেন স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব এবং দেশের আর্থিক খাতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এম মতিউল ইসলাম। (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার

2025-11-20T17:58:43+00:00
2025-11-20T17:58:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
চলে গেলেন দেশের প্রথম অর্থসচিব মতিউল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম   (ভিজিট : ২২০)
স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব এবং দেশের আর্থিক খাতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এম মতিউল ইসলাম। ফাইল ছবি
চলে গেলেন স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব এবং দেশের আর্থিক খাতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এম মতিউল ইসলাম। (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা ও দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। তার ভালোবাসা ও প্রজ্ঞার জন্য মানুষের হৃদয়ে থাকবেন তিনি। 

১৯৫২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার মাধ্যমে এম মতিউল ইসলামের কর্মজীবন শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশের প্রথম অর্থসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় যুদ্ধবিধ্বস্ত দেশের ভঙ্গুর আর্থিক কাঠামো পুনর্গঠন এবং ব্যাংকিং খাতের জাতীয়করণে তার ভূমিকা ছিল অসামান্য। 

শিল্পসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন মতিউল ইসলাম। এ ছাড়া, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, ভিয়েনায় ইউনিডো/বিশ্বব্যাংক কো-অপারেটিভ প্রোগ্রামের প্রধান এবং ভারতে ইউনিডোর কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন। 


শিক্ষাজীবনে এম মতিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন এবং শ্রেণিতে প্রথম হন। পরে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

কাজের স্বীকৃতি হিসেবে এম মতিউল ইসলাম ২০১১ সালে ডিএইচএল-দ্য ডেইলি স্টার 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' পান। এ ছাড়া, ২০২১ সালে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) তাকে আজীবন সম্মাননা প্রদান করে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   প্রথম অর্থসচিব  মতিউল ইসলাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: