ডেঙ্গুতে এ বছর ৪১৩ মৃত্যু, আক্রান্ত ১ লাখ ২ হাজার ৮৬১ জন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে বছরের শেষ দিন বুধবার (৩১ ডিসেম্বর) নতুন করে ডেঙ্গুতে

2025-12-31T18:23:40+00:00
2025-12-31T18:33:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে এ বছর ৪১৩ মৃত্যু, আক্রান্ত ১ লাখ ২ হাজার ৮৬১ জন
সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণে, আক্রান্তে শীর্ষে বরিশাল বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৬:৩৩ পিএম  (ভিজিট : ১৭৫)
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে বছরের শেষ দিন বুধবার (৩১ ডিসেম্বর) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন। এর আগের দিন গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে  মারা গেছে একজন, কিন্তু আক্রান্ত হয়েছিলেন  ১২০ জন। এই নিয়ে ডিসেম্বরের পুরো মাসে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬৪ জন। ফলে, সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন। 

আর এ বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার  ৮৬১ জনে। এর মধ্যে শুধু নভেম্বর মাসে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫৩৫ জন। আক্রান্তের শীর্ষে রয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৫১ জন। 

বুধবার  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ জন  এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রোগী ভর্তি হয়েছেন। 


অধিদফতরের তথ্যমতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১০ জনের মৃত্যু, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুন মাসে ১৯ জন,  জুলাই মাসে ৪১ জন, আগাস্ট মাসে ৩৯ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরে ৮০ জন মারা যান। এ ছাড়া, এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন , সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে আক্রান্ত হন ২২হাজার ৫২০ জন। 

জানা গেছে, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে । এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ডেঙ্গু  বছর  ৪১৩ মৃত্যু  আক্রান্ত  ১ লাখ  ঢাকা দক্ষিণ  আক্রান্ত  শীর্ষে বরিশাল বিভাগ 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: