ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৭১

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১

2025-12-25T18:01:42+00:00
2025-12-25T18:01:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৭১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ পিএম   (ভিজিট : ১৫৫)
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন। এই নিয়ে ডিসেম্বরের ২৫ দিনে মৃত্যু হয়েছে ৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৮৯ জন। ফলে সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪১২ জনের মৃত্যু হয়েছে। আর এ বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ২৮৬ জনে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ জন , খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রোগী ভর্তি হয়েছেন।


অধিদফতরের তথ্যমতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১০ জনের মৃত্যু, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, আগাস্ট মাসে ৩৯ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরে ৮০ জন মারা যান। এছাড়া এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে আক্রান্ত হন ২২হাজার ৫২০ জন।

আরআর


  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  হাসপাতাল  স্বাস্থ্য অধিদফতর 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: