মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন সময়সূচি ঘোষণা

সময়ের আলো ডেস্ক

স্বাস্থ্য

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি কলেজে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে।এর আগে

2025-12-29T17:31:15+00:00
2025-12-29T17:31:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
স্বাস্থ্য
মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন সময়সূচি ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৭৯)
সংগৃহীত ছবি
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি কলেজে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। এর আগে এই সময়সীমা ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল।

রোববার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত ভর্তি প্রক্রিয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০-১৮ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সংশ্লিষ্ট সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটগুলোতে ভর্তি হওয়া যাবে। 


ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় নিচের মূল কাগজপত্র ও সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে..

* ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের (রেজাল্ট শিট) কপি।

* এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।

* এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল সনদপত্র।

* সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রদত্ত প্রশংসাপত্র।

* নাগরিকত্বের সনদপত্র (সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত)।

* সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

* কোটাভুক্ত ও পার্বত্য জেলা বা উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কেল চিফ ও জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

মেধাতালিকা ও আসন সংখ্যা

গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবার মেধাতালিকা তৈরি করা হয়েছে। ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির নম্বর যোগ করে এই স্কোর নির্ধারিত হয়। এই স্কোরের ভিত্তিতে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৫৪০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   মেডিকেল  ডেন্টাল  ভর্তি  নতুন  সময়সূচি 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: