পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ছাড়াল ৯ লাখ ৫৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ভোটের নিবন্ধন দ্রুত বাড়ছে। নির্বাচন কমিশনের তথ্য

2025-12-29T17:00:03+00:00
2025-12-29T17:00:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ছাড়াল ৯ লাখ ৫৩ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:০০ পিএম   (ভিজিট : ১৬৯)
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ভোটের নিবন্ধন দ্রুত বাড়ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন ৯ লাখ ৫৩ হাজার ২১৭ জন। নিবন্ধনকারীদের মধ্যে  পুরুষ ভোটার ৮ লাখ ৪৭ হাজার ৭৯১ জন ও নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৪২৪ জন।
 
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ২৬ মিনিট পর্যন্ত ইসির পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। গত ৯ ডিসেম্বর থেকে নিবন্ধিত প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ওয়েব সাইট থেকে বিষয়টি জানা গেছে। 

এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে প্রবাসীদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও ভোট দিতে পারবেন। এ জন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৯ নভেম্বর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মিশর, লিবিয়া, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, আর্জেন্টিনা, পেরু, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এই নিবন্ধনের আওতায় রয়েছেন।


নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

আরআর


  বিষয়:   নির্বাচন  নিবন্ধন  পোস্টাল ভোট বিডি  ভোট  ভোটার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: