শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, ‘আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় ফিরে আসুক, তারা যেন ড্রাগ

2025-11-20T19:43:17+00:00
2025-11-20T19:45:04+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই
আসিফ আকবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ৭:৪৫ পিএম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহীদ মো: আলী স্টেডিয়ামে মতবিনিময় সভায় কথা বলেন আসিফ আকবর। সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, ‘আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় ফিরে আসুক, তারা যেন ড্রাগ আসক্তিতে না পড়ে। শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই।’ 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

Advertisement
আসিফ আকবর বলেন, ‘বাচ্চারা যেন মাদকের দিকে না যায়। কারণ, আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের সীমান্ত (ভারত-মিয়ানমার) একটি দেশ পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা। আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকত, তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেত।’ 

তিনি বলেন, ‘গত ১০ বছর ধরে চলমান প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের কার্যকারিতা আগে তেমন পাওয়া যায়নি। তাই এটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে, যাতে ভবিষ্যতে আরও ফলপ্রসূ হয়।’ 


তিনি বলেন, ‘শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য আমরা সারাদেশের জেলাগুলোতে ক্রিকেটের অবস্থান সম্পর্কে জানতে পরিদর্শনে নেমেছি। আগের তুলনায় ক্রিকেট বোর্ডের অবস্থা অনেকটাই ভালো।’ 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ও ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির সভাপতি রাশেদ ইকবাল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিবি পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম এবং বিসিবির আম্পায়ার সাকির। এ ছাড়া, স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার ও আম্পায়াররা অনুষ্ঠানে অংশ নেন। 


সময়ের আলো/এনএ 
  বিষয়:   আসিফ আকবর  ঢাকা  ক্রিকেট  সারাদেশ 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: