তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতি কলঙ্কমুক্ত হয়েছে।

2025-11-20T23:28:51+00:00
2025-11-20T23:30:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে
আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:২৮ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ১১:৩০ পিএম
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। সংগৃহীত ছবি
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তত্ত্বাবধারক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 


আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য। অথচ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে, তখন সম্পূর্ণ একতরফা রায় দেওয়া হয়। সেই রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের রায়কে আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে।’

আখতার আরও বলেন, ‘নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে অস্পষ্টতাগুলো দূর করতে হবে। তাহলেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   তত্ত্বাবধায়ক  সরকার পুনর্বহাল  জাতি কলঙ্কমুক্ত  আখতার হোসেন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: