বিশেষ পোশাকে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে সুন্দরীদের নিয়ে আয়োজন মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এ আয়োজনে এবার ফিলিস্তিনের পতাকা বহন করছেন দুবাইয়ে বসবাসরত ২৭

2025-11-20T21:30:46+00:00
2025-11-20T21:30:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
বিশেষ পোশাকে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী
মিস ইউনিভার্সের মঞ্চে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম   (ভিজিট : ২৬০)
মিস ইউনিভার্সের ৭৪তম আসরে অংশ নেওয়া ২৭ বছর বয়সী ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। সংগৃহীত ছবি
থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে সুন্দরীদের নিয়ে আয়োজন মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এ আয়োজনে এবার ফিলিস্তিনের পতাকা বহন করছেন দুবাইয়ে বসবাসরত ২৭ বছর বয়সী ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। প্রথমবারের মতো ফিলিস্তিনের কোনো প্রতিযোগী আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন নাহিন আইয়ুব। 

আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী নাদিন আইয়ুব মূলত পশ্চিমতীরের রামাল্লার বাসিন্দা। ২০২২ সালে এই সুন্দরী মডেল মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। 

জানা গেছে, নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক করেছেন। 

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেন ‎নাদিন আইয়ুব। পাশাপাশি ‎পুষ্টিবিদ হিসেবেও কাজ করেন। ‎কয়েক বছর ধরে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ‎২০২২ সালে প্রথমবারের মতো মিস ফিলিস্তিনের মুকুট ওঠে তার মাথায়। 

 
২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন নাদিন। ‎এটিই কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রথম বড় অর্জন। 

এ প্রসঙ্গে নাদিন আইয়ুব বলেন, “আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।” 

শিক্ষা ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নাদিন আইয়ুব প্রতিষ্ঠা করেছেন ‘গ্রিন অলিভ একাডেমি’। 

এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান। ‎ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরব নাদিন। একইসঙ্গে ‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড’–এর প্রতিনিধিও নাদিন আইয়ুব। 

নাদিন আইয়ুব এবারের মিস ইউনিভার্সে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘শাতওয়া’ মাথার মুকুট হিসেবে পরেছেন। গাউনে ফিলিস্তিনের শান্তির প্রতীক হিসেবে জলপাইগাছের মোটিফ রয়েছে। তার ভেতরে রয়েছে আল আকসা মসজিদ। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিশেষ পোশাক  ইতিহাস  ফিলিস্তিনি সুন্দরী  মিস ইউনিভার্স মঞ্চ 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: