পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

পরীক্ষার্থী হয়ে পাস করতে না পারার দুঃখ কম বেশি সবার জীবনেই আছে। ফেল করে কান্নাকাটি করেছেন, এমন মানুষও অসংখ্য। কেউ

2025-12-31T22:21:05+00:00
2025-12-31T22:21:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিনোদন
পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:২১ পিএম 
অভিনেত্রী কিম কার্দাশিয়ান। ফাইল ছবি
পরীক্ষার্থী হয়ে পাস করতে না পারার দুঃখ কম বেশি সবার জীবনেই আছে। ফেল করে কান্নাকাটি করেছেন, এমন মানুষও অসংখ্য। কেউ কেউ এ শোক সহ্য করে না পেরে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন এমন নজিরও কম নয়। এবার পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী কিম কার্দাশিয়ান। শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে আছেন বিষণ্ণতায়। তবে কোনও সিনেমার স্ক্রিপ্ট বা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নয়, বরং পড়াশোনায় অকৃতকার্য হওয়াটাই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ব্যর্থতার কথা স্মরণ করে আবারও চোখের জল ফেলেছেন এই মার্কিন তারকা। 

জানা গেছে, আইন বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিম। আগে থেকেই কিছুটা আশঙ্কায় ছিলেন তিনি। পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় সেই আশঙ্কাই সত্যি হয়েছে। উত্তীর্ণ হতে পারেননি তিনি। 

গত ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। বছর শেষের এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কিম জানান, তিনি বুঝতে পেরেছিলেন পরীক্ষা খুব একটা ভালো হয়নি। 


এ প্রসঙ্গে কিম বলেন, ‘পরীক্ষা দেওয়ার পরই মনে হয়েছিল খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কারণ, প্রশ্নের উত্তরগুলো সেভাবে সাজাতে পারিনি। তবুও মনের কোণে আশা ছিল, হয়তো মিরাকল কিছু ঘটবে। কিন্তু বিকেলে ফল প্রকাশের পর দেখলাম আমার আশঙ্কাই সত্যি হয়েছে।’ 

সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। তবে তার এই কঠিন সময়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন মা ক্রিস জেনার। 

কিমের পরিশ্রমের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কিম অনেক কষ্ট করেছিলেন। কিন্তু একই সময়ে টিভি শো-এর কাজ আর আইনের জটিল পড়া একসঙ্গে সামলানো সহজ ছিল না।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পরীক্ষা  ফেল  কান্না  অভিনেত্রী  কিম কার্দাশিয়ান 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: