‘প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি’

সময়ের আলো ডেস্ক

বিনোদন

২০২৫ সালের শুরুতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা অনুভূতি শেয়ার করেছেন। নতুন বছর নতুন

2025-12-30T19:51:12+00:00
2025-12-30T19:51:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
‘প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৮৪)
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত
২০২৫ সালের শুরুতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা অনুভূতি শেয়ার করেছেন। নতুন বছর নতুন উদ্দীপনা নিয়ে এলেও, তার জন্য ২০২৫ ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির বছর।

একদিকে যেমন ব্যক্তিগত জীবনে প্রিয়জন হারানোর দুঃখ, অন্যদিকে পেশাগত জীবনে চরম সাফল্য ও অর্জনের পাল্লা ভারি হয়েছে। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, ‘এখনো প্রতিদিনই মায়ের কথা মনে পড়ে। ভাবতেই পারি না যে তিনি আর আমাদের মাঝে নেই। কোনো দিন তাঁকে আর দেখবো না- এটা ভাবতেই হৃদয় ভেঙে যায়।’

তিনি আরও বলেন, ‘যতই কষ্ট করি না কেন বছর শেষের দিনে এই কষ্টের মাঝে আমি একরাশ আশা নিয়ে ভিয়েতনামে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাব। আশা করি, নতুন বছরটা আরও ভালো হবে।’
আরও পড়ুন

ঋতুপর্ণার মতে, ২০২৫ সালের শেষ দিনগুলো ছিল মিশ্র অনুভূতির- ‘১৪ বছর পর শর্মিলা ঠাকুর বাংলা চলচ্চিত্রে কাজ করছেন, এটা সত্যিই আশাপ্রদ ছিল। কিন্তু তাও অনেক কিছুই প্রত্যাশিত ফল দেয়নি। মাঝে মাঝে খুব মন খারাপও হয়েছে নিজের কাছের মানুষের জন্য কিছু করতে চেয়েছি, কিন্তু যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা সেই কথা রাখেনি সেটা ভীষণই কষ্টকর।’

তবে ঋতুপর্ণার মনোভাব এখনও ইতিবাচক। তিনি বলেন, ‘ভালো যা কিছু হবে, আমি সাদরে তা গ্রহণ করবো। সামনে আরো ভালো কাজ করতে চাই শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কিছু ভালো করতে চাই। চারপাশে যেভাবে পরিবেশটা অনুভূত হচ্ছে, সেটা খুবই সেনসিটিভ হয়ে উঠেছে আর তাই আমি চাই যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি।’

এএডি/


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: