এবার বলিউডে মিষ্টি জান্নাত

সময়ের আলো ডেস্ক

বিনোদন

এবার বলিউড সিনেমাতে দেখা যাবে ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাতকে। নতুন বছরে বলিউড সিনেমার পাশাপাশি একই সঙ্গে চারটি ঢাকাই সিনেমাতেও কাজ

2025-12-29T12:12:15+00:00
2025-12-29T12:12:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
এবার বলিউডে মিষ্টি জান্নাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পিএম   (ভিজিট : ২১৪)
অভিনেত্রী মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত
এবার বলিউড সিনেমাতে দেখা যাবে ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাতকে। নতুন বছরে বলিউড সিনেমার পাশাপাশি একই সঙ্গে চারটি ঢাকাই সিনেমাতেও কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজেই এসব তথ্য জানান। 

গণমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন, আমি মোট চারটি সিনেমাতে সাইন করেছি। নতুন বছরের দুই তারিখ থেকে আবারও শুটিং শুরু হবে। আমি কোনো সিনেমার নাম বলব না। তবে নতুন বছরে আমার এমন কিছু লুক আসছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন।


এ অভিনেত্রী আরও বলেন, নতুন বছরে অনেক সিনেমা আসবে। সিনেমা ছাড়াও আমি পার্লার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চিংয়ে যাচ্ছি। তবে এসব ছাড়া আমার আরও একটি কাজ আসছে। সেটা হলো, আমি একটি বলিউড সিনেমায় কাজ করতে যাচ্ছি। সব মিলিয়ে নতুন বছরে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন।

প্রসঙ্গত, দেশের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি পেশায় একজন দন্ত চিকিৎসক। 

এফআর


  বিষয়:   এবার  বলিউড  মিষ্টি জান্নাত 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: