বেবী নাজনীনকে কী বলেছিলেন খালেদা জিয়া

সময়ের আলো ডেস্ক

বিনোদন

খালেদা জিয়ার মৃত্যুর পর শোক প্রকাশ করে বেবী নাজনীন বলেন, ‘উনার শূন্যতা সবসময় অনুভব করবে বাংলাদেশ’বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী

2025-12-31T13:23:48+00:00
2025-12-31T13:24:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
বেবী নাজনীনকে কী বলেছিলেন খালেদা জিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:২৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ১:২৪ পিএম  (ভিজিট : ২৩০)
বেবী নাজনীনকে কী বলেছিলেন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার মৃত্যুর পর শোক প্রকাশ করে বেবী নাজনীন বলেন, ‘উনার শূন্যতা সবসময় অনুভব করবে বাংলাদেশ’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে, এর মধ্যে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও শোক জানাচ্ছেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সংগীত শিল্পী উপদেষ্টা বেবী নাজনীন শোক প্রকাশ করেছেন।

বেবী নাজনীন জানান, “বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সবসময় অনুভব করবে। উনার সঙ্গে আমার শেষ কথা হয়েছিল যখন তিনি জেলে যাচ্ছিলেন। সেই সময় আমি তার পাশে ছিলাম। তিনি আমাকে মাথায় হাত রেখে বলেছিলেন, ‘আমি যাচ্ছি, তুমি ভালো থেকো।’”

কান্নাজড়িত কণ্ঠে বেবী নাজনীন আরও বলেন, ‘তিনি বলেছিলেন, তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তার মধ্যে ছিল এক ধরনের ধীর-স্থিরতা, কিন্তু সেই সঙ্গে ছিল বলিষ্ঠতা। আমি কখনো ভুলব না, তিনি হাঁটতে হাঁটতে জেলে গেলেন।’
আরও পড়ুন

উল্লেখ্য মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। ২৩ নভেম্বর থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। নিউমোনিয়া, কিডনি, লিভার, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ পুরনো সমস্যাগুলোও তীব্র হয়ে ওঠে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাকে।

১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সালে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন।

এএডি/


  বিষয়:   বিএনপি  তারেক রহমান  খালেদা জিয়া  বাংলাদেশ  বেবী নাজনীন 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: