ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রে। নানা ইস্যুতে নিয়মিত শিরোনামে থাকলেও এবার তাকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতি ও পোশাক নির্বাচন ঘিরে।
রোববার (২৮ ডিসেম্বর) অভিনেত্রী নিজের ফেরিফাইড ফেসবুকে বিপিএল উপলক্ষে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিতে তাকে দেখা যায় রুপালি চুমকি বসানো ঝলমলে টপস ও নিয়ন রঙের কার্গো ধাঁচের প্যান্টে। সঙ্গে ছিল ভারী পাথরের নেকলেস, ছোট আকারের কানের দুল এবং চোখের কোণে স্টোনের সাজ। পায়ে পরেছিলেন অফ-হোয়াইট রঙের হিলযুক্ত স্নিকার বুট।
আরও পড়ুন
চলতি বছরের ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় বিপিএলের দ্বাদশ আসর। রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় তানজিন তিশাকে। তবে তার পারফরম্যান্সের চেয়ে বেশি নজর কেড়েছে সেদিনের পোশাক ও স্টাইল।
ছবিগুলোতে তার বসে পোজ দেওয়ার ভঙ্গিও ছিল কিছুটা ভিন্নরকম। তবে পোশাকের উজ্জ্বলতা ও পোজের ধরন একসঙ্গে মানানসই হয়নি বলে অনেক নেটিজেন সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা মন্তব্য ও কটাক্ষও দেখা গেছে।
এদিকে লুক বিতর্কের পাশাপাশি আরেকটি গুঞ্জনও শোনা যাচ্ছে- উদ্বোধনী অনুষ্ঠানের দিন শুরুতে নাকি তাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত তানজিন তিশা নিজে কোনো মন্তব্য করেননি।
এএডি/