জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার

2025-12-29T22:47:45+00:00
2025-12-29T22:47:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এর ফলে এই সমঝোতায় দলের সংখ্যা বেড়ে হয়েছে এগারোটি। 

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় তারা যুক্ত আছেন এবং আলোচনা চলমান।

উল্লেখ্য, রোববার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়।

এবি পার্টি সূত্রে জানা গেছে, এবি পার্টি ৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ (সদর), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ), জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


রাজনৈতিক সূত্রগুলো বলছে, ফেনী-২, বরিশাল-৩ এবং পটুয়াখালী-১ আসন এবি পার্টিকে ছেড়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে।

আরআর


  বিষয়:   এবি পার্টি  জামায়াত  জোট  নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: