ভূমিকম্প নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ইসলামের আলো

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে দেশের বিভিন্ন

2025-11-21T23:07:51+00:00
2025-11-21T23:22:06+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
ইসলামের আলো
ভূমিকম্প নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১১:০৭ পিএম  আপডেট: ২১.১১.২০২৫ ১১:২২ পিএম  (ভিজিট : ৩৬৪)
জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে এ পর্যন্ত ১১ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে চারশতাধিক। 

এ ভূমিকম্প নিয়ে জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়েছেনন । তিনি এ ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সতর্কবার্তা বলে আখ্যা দিয়েছেন।  

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ। আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।

তিনি আরও লিখেছেন, আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।


এ পোস্টে ভূমিকম্পের সময়ে নিজের পরিস্থিতিও জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি লিখেছেন, আমাদের বাসার জায়গাটা বেলে মাটির এলাকা। বড় ট্র্যাক গেলেও কেঁপে ওঠে সব।  সেখানে আজ যে কম্পন অনুভব করলাম, জীবনে কখনো এমন ভয়াবহ কম্পন অনুভব করিনি।

সবশেষে তিনি লিখেছেন, কেন বার বার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে? কেন তাওবা ও আল্লাহর প্রতি রুজু হতে অপেক্ষা নয় সেটা আরও একবার বুঝে আসল। কআল্লাহ আমাদের তাওফীক দান করুন।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   জনপ্রিয়  ইসলামী  আলোচক  শায়খ আহমাদুল্লাহ  ভূমিকম্প 


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: