মরক্কোকে কাঁদিয়ে সেমিফাইনালে ব্রাজিল

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

শেষ মুহূর্তের গোলের নাটকীয়তায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে রোমাঞ্চকর এক ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। দোহায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২–১

2025-11-22T10:57:11+00:00
2025-11-22T10:57:11+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
মরক্কোকে কাঁদিয়ে সেমিফাইনালে ব্রাজিল
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:৫৭ এএম 
শুক্রবার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে রোমাঞ্চকর এক ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। সংগৃহীত ছবি
শেষ মুহূর্তের গোলের নাটকীয়তায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে রোমাঞ্চকর এক ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। দোহায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২–১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে সেলেসাওরা। 

শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে জয়ের নায়ক ব্রাজিলের ওয়েন্ডেসন সান্তোস ডেল। তার জোড়া গোলেই সেমিফাইনালের টিকিট পায় গত আসরের রানার্স আপ ব্রাজিল। 

ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডেলের দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় মরক্কো। জিয়াদ বাহা স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল। 

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণে আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে নির্ধারিত ৯০ মিনিটে আর গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও নায়ক ডেল। তার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিএআর চেক শেষে রেফারি গোল নিশ্চিত করতেই বাজে শেষ বাঁশি, সেলেসাওদের উৎসব শুরু হয় ২–১ ব্যবধানের জয়ে। 


অন্যদিকে, এদিন আরও তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ১-০ গোলে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে, পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। 

আগামী সোমবার (২৪ নভেম্বর) দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় প্রথম সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং রাত ১০টায় ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। 


সময়ের আলো/এনএ 



  বিষয়:   ফিফা  অনূর্ধ্ব-১৭  বিশ্বকাপ  মরক্কো  সেমিফাইনাল  ব্রাজিল 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: