বাংলাদেশের রানের পাহাড়

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

চলতি টেস্ট সিরিজে বেশ ছন্দে ছন্দে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষেই ৩৬৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। শনিবার

2025-11-22T13:05:45+00:00
2025-11-22T13:09:18+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
বাংলাদেশের রানের পাহাড়
মুমিনুলের টানা দ্বিতীয় ফিফটি, টাইগারেদর বড় লিড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:০৫ পিএম  আপডেট: ২২.১১.২০২৫ ১:০৯ পিএম
শনিবার চতুর্থ দিন খেলতে নেমে বাংলাদেশের রান পৌঁছে গেছে পাঁচশ’র কাছে। সংগৃহীত ছবি
চলতি টেস্ট সিরিজে বেশ ছন্দে ছন্দে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষেই ৩৬৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) চতুর্থ দিন খেলতে নেমে সেটি পৌঁছে গেছে পাঁচশ’র (৪৯১) কাছে। টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির আশা দেখাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক মুমিনুল হক (৭৯)। 

আরেক প্রান্তে শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ৪৪ রানে ব্যাট করছেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান। 

দিনের শুরুটা অবশ্য ছিল চ্যালেঞ্জিং। চতুর্থ দিনের প্রথম ওভারেই ফিরে যান সাদমান ইসলাম (৭৮) ও পরের ওভারেই মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৭৪ রানে তৃতীয় উইকেটের পতনের পর ইনিংস সামলে নেন মুমিনুল-মুশফিক জুটি। 


এর আগে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। তবে দ্রুত দুই উইকেট হারানোর পরও ব্যাটারদের নিয়ন্ত্রিত আগ্রাসনে বিপর্যয় কাটিয়ে লিডকে আরও পাহাড়সম করে তুলেছে টাইগাররা।


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাংলাদেশ  রানের পাহাড়  মুমিনুল  দ্বিতীয় ফিফটি  টাইগারে  বড় লিড 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: