দুনিয়ার কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয় : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।রোববার (২৩ নভেম্বর)

2025-11-23T17:43:47+00:00
2025-11-23T18:02:20+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
রাজনীতি
দুনিয়ার কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয় : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম  আপডেট: ২৩.১১.২০২৫ ৬:০২ পিএম  (ভিজিট : ২৩৮)
রোববার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি।
 
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেফতার করা যায় না, ইমাম-খতিবরাতো দূরকিবাত। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল।
 
এসময় তিনি সবাইকে নিয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করে বলেন, দেশের নবযাত্রা শুরু হয়েছে।

 
সালাহউদ্দিন বলেন, দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয়। রাজনৈতিক চর্চার অনেক জায়গা রয়েছে। ইমামদের যেন আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখি।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ করা হবে না।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   মসজিদ  বিএনপি  সালাহউদ্দিন আহমদ  ইমাম  খতিব 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: