বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের ন্যক্কারজনক কাণ্ড বলে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

2025-11-26T17:18:54+00:00
2025-11-26T17:54:47+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম  আপডেট: ২৬.১১.২০২৫ ৫:৫৪ পিএম
বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের ন্যক্কারজনক কাণ্ড বলে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি মনে করি বাউলদের ওপর হামলা, এটা একটা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ 

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘এটা সঠিক নয়, এ ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারো জন্য কাম্য নয়।’ তাদের ওপর হামলাকে তিনি উগ্র ধর্মান্ধদের হামলা বলে আখ্যা দেন। 


মির্জা ফখরুল বলেন, ‘বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক গ্রামবাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যারা মাঠে-ঘাটে-প্রান্তরে বাউলগান গেয়ে বেড়ান।’ 

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাউল  হামলা  ঘটনা  মির্জা ফখরুল ইসলাম আলমগীর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: