ব্যাংক ও ইনস্যুরেন্স খাতে বড় সংস্কার করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দলীয় লোকজনদের ব্যাংক, ইন্স্যুরেন্স দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করেছে।

2025-11-26T17:51:33+00:00
2025-11-26T17:51:33+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
ব্যাংক ও ইনস্যুরেন্স খাতে বড় সংস্কার করবে বিএনপি
আমির খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম 
বুধবার দুপুরে আইডিবির মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দলীয় লোকজনদের ব্যাংক, ইন্স্যুরেন্স দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও ইনস্যুরেন্স খাতগুলো বড় ধরনের সংস্কার করা হবে। 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে আইডিবির মিলনায়তনে একটি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘সত্যিকার অর্থে বাংলাদেশে কি এতোগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল? এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে। এজন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে? এজন্য কি ব্যাংক দিতে হবে? ব্যাংকিং সেক্টরে একই অবস্থা। ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছেন, আমাকে এটার দলীয় বিবেচনায় দিতে হচ্ছে। আপনি চিন্তা করেন একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে সব দেশের উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত। সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন। তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না।’ 

তিনি আরও বলেন, ‘যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, তারা লাভবান হয়েছে। ব্যাংকগুলো, কোম্পানি, ইন্স্যুরেন্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 


বিএনপির এই নেতা বলেন, ‘যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে, এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে। কিন্তু কোম্পানির কর্মকর্তা, কোম্পানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেসব ব্যাংকের টাকা রেখেছে, অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ২০টার বেশি কোম্পানি এরকমই হবে।’ 

তিনি বলেন, ‘এই যে অবস্থা বাংলাদেশে চলেছে, এটা চলতে পারে না। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা হতে দেব না। এসব জায়গায় বড় ধরনের সংস্কার হবে। রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে। নিরপেক্ষ করতে হবে। দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে। প্রফেশনালি চালাতে হবে। এটার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি জড়িত। জনগণের স্বার্থ জড়িত। শেয়ারহোল্ডারের স্বার্থ, কর্মচারীদের স্বার্থ জড়িত, বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত, আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে।’ 

২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ব্যাংক  ইনস্যুরেন্স খাত  সংস্কার  বিএনপি  আমির খসরু মাহমুদ চৌধুরী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: