আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে

2025-11-26T17:30:47+00:00
2025-11-26T17:31:17+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
স্বাস্থ্য
আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫
ডেঙ্গুতে ২৬ দিনে প্রাণ গেল ৯২ জনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম  আপডেট: ২৬.১১.২০২৫ ৫:৩১ পিএম
প্রতীকী ছবি
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন। এর আগের দিন গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৬৩৩ জন। এই নিয়ে চলতি মাসের ২৬ দিনে মৃত্যু হয়েছে ৯২ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৩৫৫ জন। আর সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩৭০ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৭ জনে। 

বুধবার স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন,ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রোগী ভর্তি হয়েছেন। 


অধিদফতরের তথ্যমতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১০ জনের মৃত্যু, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, আগস্ট মাসে ৩৯ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরে ৮০ জন মারা যান। এ ছাড়া, এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন , সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে আক্রান্ত হন ২২হাজার ৫২০ জন। 

জানা গেছে, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে । এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ডেঙ্গু  ৩ মৃত্যু  হাসপাতাল ভর্তি  প্রাণ গেল 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: