গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, ‘গণতন্ত্র ফেরাতে

2025-11-27T14:26:36+00:00
2025-11-27T14:27:23+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই
আমান উল্লাহ আমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ২:২৬ পিএম  আপডেট: ২৭.১১.২০২৫ ২:২৭ পিএম
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমান উল্লাহ আমান। সংগৃহীত ছবি
গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, ‘গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের বিষয়ে অনেক বাধা সৃষ্টির চেষ্টা চলছে, তবে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না নির্বাচন হবে।’ 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

এ সময় বিগত সরকারের সমালোচনা করে আমান বলেন, ‘স্লো পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেননি ফ্যাসিস্ট শেখ হাসিনা।’ 


উল্লেখ্য, ১৯৯০ সালের অগ্নিক্ষরা উত্তাল ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ডা. মিলন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর গুলিতে শহীদ হন। ওই দিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সভায় যোগ দিতে রিকশায় যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ আত্মদানের মধ্যদিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতি পায়। ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে ওই বছরের ৬ ডিসেম্বর স্বৈরশাসনের পতন ঘটে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   গণতন্ত্র  নির্বাচন  বিকল্প  আমান উল্লাহ আমান 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: