খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় বিএনপির নেতাকর্মীরা

2025-11-29T01:04:28+00:00
2025-11-29T04:48:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:০৪ এএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৪:৪৮ এএম
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে।

এছাড়া বেশ কয়েকজন বিএনপি নেতা গাড়ি নিয়ে হাসপাতালে পৌঁছান। এ সময় হাসপাতালের সামনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মীরা দাঁড়িয়ে ছিলেন, তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে উপস্থিত হন।
আরও পড়ুন

এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবস্থার চরম সংকটের মধ্যে রয়েছে,’ এবং দলের পক্ষ থেকে দেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার সুস্থতার জন্য।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন, যার মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও লিভারের সমস্যা। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

এর আগে, খালেদা জিয়া চিকিৎসার জন্য ২০২৩ সালের জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন পর মে মাসে দেশে ফিরেছেন। দেশে ফেরার পরেও একাধিকবার তাকে হাসপাতালে যেতে হয়েছে।

এএডি/


  বিষয়:   খালেদা জিয়া  হাসপাতাল  নেতাকর্মী  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: