মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে লিমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক যুবক আহত হন।শুক্রবার

2025-11-28T23:57:10+00:00
2025-11-28T23:57:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ পিএম 
নিহত লিমন। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে লিমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক যুবক আহত হন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামে দুর্ঘটনা ঘটছে। 

নিহত লিমন সৌদি প্রবাসী ছিলেন। তিনি একই গ্রামের কুদ্দুস মিয়ার একমাত্র ছেলে। তার এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

আর আহত নাঈম (২৪) একই গ্রামের সেকান্দর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু বাড়ির পাশের খাদ সেচে মাছ ধরার জন্য মোটর চালিত পাম্প লাগায়। ভুলবশত মটর পাম্পের তারের স্পর্শে পানি বিদ্যুতায়িত হয়ে দুজনই স্পৃষ্ট হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। তবে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


নিহত লিমনের পিতা কুদ্দুস মিয়া জানান, পাঁচমাস আগে সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেছিল। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্তা।

এফআর 


  বিষয়:   কটিয়াদী  কিশোরগঞ্জ  মাছ ধরতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টে  প্রবাসীর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: