খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জাতীয় পার্টির একাংশের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম

2025-11-29T21:02:53+00:00
2025-11-29T21:12:13+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জাতীয় পার্টির একাংশের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৯:০২ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৯:১২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার। 

শনিবার (২৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন। একইসঙ্গে জাতীয় পার্টিসহ দল মত নির্বিশেষে দেশের সব মানুষকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার অনুরোধ করেন তারা। 

বিবৃতিতে জাতীয় পার্টির এই দুই নেতা বলেন, “এক সময় আমরা জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদেরকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। তার অসুস্থতার খবরে, আমরা অত্যন্ত ভারাক্রান্ত, মর্মাহত। তা ছাড়া, এক সময় আমরা খালেদা জিয়া ও হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে যৌথভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলাম। আজ সে স্মৃতি আমাদের মনে পড়ছে।” 


জাপা নেতারা বলেন, “রাজনীতিতে জিঘাংসা প্রতিহিংসা কোনোভাবেই কাম্য নয়। রাজনীতি হলো মানবিকতা, ঐক্য উদারতা ও ভালোবাসার প্রতীক। খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসনই নন, তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অগ্রসৈনিক। আমাদের বিশ্বাস দেশের অগণিত মানুষের প্রার্থনায় মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন।” 

এর আগে গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘মহান আল্লাহর দরবারে আশা প্রকাশ করছি, বিএনপির চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসেন।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   খালেদা জিয়া  শারীরিক অবস্থা  জাতীয় পার্টি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: