শহিদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

টঙ্গীতে কেমিকেল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে শহিদ তিন ফায়ার ফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আনভীর বসুন্ধরা গ্রুপের

2025-11-29T20:33:56+00:00
2025-11-29T20:36:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিবিধ
শহিদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৮:৩৬ পিএম
বৃহস্পতিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। সংগৃহীত ছবি
টঙ্গীতে কেমিকেল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে শহিদ তিন ফায়ার ফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। সহায়তা পাঠানোয় এবিজি চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, শহিদ ফায়ার ফাইটার মো. নুরুল হুদার বাবা মো. আবুল মনসুর, শহিদ শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তার ও শহিদ খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। এদিন এবিজি চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান শহিদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। 

গত সেপ্টেম্বরে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় দায়িত্ব পালনকালে তিন ফায়ার ফাইটার শহিদ হন। 

এ সময় ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম ও উপ-পরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘যারা চলে গেছেন তাদের ফেরত আনার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। তবে সহায়তার মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের পথচলা মসৃণ করার সুযোগ রয়েছে। এরই অংশ হিসেবে আনভীর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সহযোগিতা আসলে সেগুলোও গ্রহণ করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যদের একদিনের বেতন সমন্বয় করে সহায়তা তহবিল গঠন করা হয়েছে। ওই তহবিল থেকেও টঙ্গীতে শহিদ ফায়ার ফাইটারদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।’ 

এবিজির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান বলেন, “সবসময় ফায়ার সার্ভিস সদস্যদের পাশে থাকার প্রত্যয়ের কথা জানিয়েছেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। তিনি বলেছেন, ‘শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।’ এরই অংশ হিসেবে আর্থিক সহায়তা করা হলো। যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, দোয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবিজি চেয়ারম্যান। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: