টাইগারদের চ্যালেঞ্জিং টার্গেট দিলো আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাওয়ার প্লেতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৫ রান তুলে আইরিশরা। এরপরই দ্রুত উইকেট তুলে রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তবে পঞ্চম

2025-11-29T19:59:46+00:00
2025-11-29T20:16:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
টাইগারদের চ্যালেঞ্জিং টার্গেট দিলো আয়ারল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৮:১৬ পিএম
সংগৃহীত ছবি
পাওয়ার প্লেতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৫ রান তুলে আইরিশরা। এরপরই দ্রুত উইকেট তুলে রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তবে পঞ্চম উইকেট জুটিতে জজ ডকরেলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন লরকান টাকার। তার ৪১ রানের ইনিংসে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে আইরিশরা। 

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন টাকার।


রানের হিসেবে প্রথম ম্যাচের চেয়ে ১১ রান কম লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।  পাওয়ার প্লেতে ৭৫ রান তোলা আয়ারল্যান্ড শেষ ১৫ ওভারে করেছে ৯৫ রান। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে আইরিশদের রানের চাকায় লাগাম দিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান।

খারাপ করেননি পেসার তানজিম হাসানও। ৩ ওভারে দিয়েছেন ১৭ রান, নিয়েছেন ১ উইকেট।

সময়ের আলো/এআর


  বিষয়:   টাইগার  চ্যালেঞ্জিং  আয়ারল্যান্ড 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: