নিলাম থেকে বাদ পড়ায় বিস্মিত বিজয়-সানজামুলরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সঙ্গে বিতর্কের যেন গভীর মিতালি। বিতর্ক আর বিপিএল পরস্পর আষ্টেপৃষ্ঠে জড়ানো। রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত

2025-11-29T18:44:56+00:00
2025-11-29T18:55:20+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
নিলাম থেকে বাদ পড়ায় বিস্মিত বিজয়-সানজামুলরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সঙ্গে বিতর্কের যেন গভীর মিতালি। বিতর্ক আর বিপিএল পরস্পর আষ্টেপৃষ্ঠে জড়ানো। রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট বিপিএলের দ্বাদশ আসরের নিলাম। ঢাকার এক অভিজাত হোটেলে নিলাম অনুষ্ঠিত হবে। 

তবে নিলামের আগে আরও একবার বিতর্কের জন্ম দিয়েছে বিপিএল। প্রাথমিক তালিকায় থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে। বাদ পড়াদের মধ্যে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলামের মতো জাতীয় দলের ক্রিকেটারও রয়েছেন। যারা পূর্বে অনুষ্ঠিত বিপিএলের ১১টি আসরেই খেলেছেন। হঠাৎ এভাবে বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন এনামুল হক বিজয়, সানজামুল ইসলামরা। 

নিলামে থাকা স্থানীয় ক্রিকেটারের ১৫৯ জনের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক তালিকায় সি ক্যাটাগরিতে থাকা এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত, সানজামুলরা চূড়ান্ত তালিকায় নেই। 

বিপিএল নিলাম থেকে বাদ পড়া এনামুল হক বিজয় সময়ের আলোকে জানান, ‘প্রাথমিক তালিকায় আমার নাম ছিল। চূড়ান্ত তালিকা থেকে কেন বাদ পড়লাম তা বুঝতে পারছি না। 

এ ব্যাপারে জানতে বোর্ডের প্রায় সব কর্তাদের সঙ্গেই আমি যোগাযোগের চেষ্টা করেছি। তারা কেউ ফোন ধরছে না। আমাকে বাদ দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে সেটা তো জানাবে। আমি তো অপরিচিত কেউ না। দীর্ঘদিন জাতীয় দলে খেলেছি।’


এনামুল হক বিজয় আরও যোগ করেন, এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি দিয়ে নিউজ প্রচার করা হচ্ছে ফিক্সিংয়ের কারণে আমাকে নাকি চূড়ান্ত তালিকায় রাখা হয়নি। এভাবে সামাজিকভাবে আমাদের হেয়-প্রতিপন্ন করার অধিকার কারোর নেই। এ ধরনের কার্যক্রম বন্ধ না হলেও আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো। তার আগে বিসিবি আমার ব্যাপারে কি বলে সেটা জানতে হবে। কোয়াবের সঙ্গেও যোগাযোগ করেছি। সেখান থেকেও কোনো উত্তর পাইনি।’

জাতীয় দলের জার্সিতে একটি টেস্ট ম্যাচ এবং ৩টি ওয়ানডে খেলেছেন স্পিন-অলরাউন্ডার সানজামুল ইসলাম। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা এ ক্রিকেটার বিপিএলের নিলাম থেকে বাদ পড়া প্রসঙ্গে সময়ের আলোকে জানায়, আমি আজ সকালেও অনুশীলন করেছি। হঠাৎ দুপুরে দেখলাম বিপিএলের নিলামে আমার নাম নেই। কেন নেই কিছুই বুঝতে পারছি না। কার সঙ্গে যোগাযোগ করব তাও বুঝতে পারছি না। 

আমাদের খেলোয়াড় কল্যাণ সমিতি কোয়াবের একটা সভা চলছে। তারপরও কোয়াবের সঙ্গে যোগাযোগ করব দেখি সেখান থেকে কোনো উত্তর পাই কিনা। তবে এভাবে আমার মতো আরও যাদের বাদ দেওয়া হয়েছে তা ঠিক হয়নি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি আমার মতো বাদ পড়া বেশ কয়েকজনের ছবি পোস্ট করে লেখা হয়েছে- ফিক্সিংয়ের কারণে বাদ পড়েছি। এতে করে আমার এবং আমার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। বিসিবিকে এ ব্যাপারে স্পষ্ট করে জানানো উচিত।’

সময়ের আলোর পক্ষ থেকে এ বিষয়ে জানতে বিসিবির ক্রিকেট অপারেন্স কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এ বিষয়ে মেইলের মাধ্যমে গণমাধ্যমের কাছে বার্তা পাঠাব। অপেক্ষা করুন।’ 

এদিকে গত বছর বিপিএলের পর ফিক্সিং তদন্তে তিন সদস্যের স্বাধীন কমিটি করেছিল বিসিবি। তাদের দেওয়া ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে এবারের বিপিএল থেকে কিছু খেলোয়াড় ও কর্মকর্তাদেরও দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালকে।

আগামীকাল বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এরপর ২৪ ডিসেম্বর মিরপুরে হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, ২৬ ডিসেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর।

সময়ের আলো/এআর


  বিষয়:   নিলাম  এনামুল  সানজামুল 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: