নিলামের চূড়ান্ত তালিকায় নেই অভিযুক্ত ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই প্রাথমিক তালিকায় থাকা ৭ জন স্থানীয় ক্রিকেটার। নিলামে ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত ক্রিকেটারদের না রাখার সিদ্ধান্ত

2025-11-29T16:50:12+00:00
2025-11-29T16:50:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
নিলামের চূড়ান্ত তালিকায় নেই অভিযুক্ত ক্রিকেটাররা
বিপিএল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম 
অভিযুক্ত ক্রিকেটারদের নিলামে না রাখার সিদ্ধান্ত বিসিবির। সংগৃহীত ছবি
বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই প্রাথমিক তালিকায় থাকা ৭ জন স্থানীয় ক্রিকেটার। নিলামে ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত ক্রিকেটারদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।  

তাদের মধ্যে আছেন এনামুল হক, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান ও শফিউল ইসলাম। তাদেরকে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগেই বাদ দেওয়া হয়েছে কি না, তা অবশ‍্য বিসিবি আনুষ্ঠানিকভাবে বলেনি।

বিপিএলের এবারের আসরে কারা দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে থাকবেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে কাল রাতে সেই তালিকাও চেয়েছে বিসিবি।

             আরও পড়ুন
                                                             বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কট করেছে ইরান 

ফ্র্যাঞ্চাইজিদের প্রতি বিসিবির পরামর্শ ফিক্সিংয়ে সন্দেহভাজন কাউকে যেন দলে না রাখা হয়। সে রকম কেউ থাকলে তাকে বিপিএলের অ্যাক্রিডেশন কার্ড না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত বছর বিপিএলের পর ফিক্সিং তদন্তে তিন সদস্যের স্বাধীন কমিটি করেছিল বিসিবি। তাদের দেওয়া ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে এবারের বিপিএল থেকে কিছু খেলোয়াড় ও কর্মকর্তাদেরও দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।  

আগামীকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে বিপিএলের এবারের আসরের নিলাম। ২৪ ডিসেম্বর মিরপুরে হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, ২৬ ডিসেম্বর বিপিএলের প্রথম ম্যাচ হওয়ার কথা রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সময়ের আলো/এআর


  বিষয়:   নিলাম  তালিকা  ক্রিকেটার 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: