খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে। তিনি বলেন, সেখানে চিকিৎসকরা

2025-11-30T19:28:10+00:00
2025-11-30T19:28:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম 
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে। তিনি বলেন, সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। 

রোববার (৩০ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি একথা জানিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি যে, দ্রুতই তিনি সেরে উঠবেন, উনি আরোগ্য লাভ করবেন, উনি সুস্থ হয়ে উঠবেন, এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা।

তিনি আরও বলেন, মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী যারা আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন।


রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, চিকিৎসার সব কিছু সমন্বয় করছেন।

এ সময় তিনি এভারকেয়ার হাসপাতালে সামনে দলের নেতা-কর্মীদের ভিড় না করার অনুরোধ জানান।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বিএনপি  যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী  খালেদা জিয়া 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: