‘কোনো রাজনৈতিক দলে যোগদানের ইচ্ছা নেই’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কোনো রাজনৈতিক দলে যোগদান ও নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা

2025-11-30T19:15:49+00:00
2025-11-30T19:15:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
‘কোনো রাজনৈতিক দলে যোগদানের ইচ্ছা নেই’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম 
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
কোনো রাজনৈতিক দলে যোগদান ও নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির খান বলেন, আমার বয়স ৭৩ বছর নতুনভাবে কোনো রাজনৈতিক দলে যোগদান করার ইচ্ছা নেই। এ ছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হওয়ারও কোনো ইচ্ছা নেই।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি তুলে ধরে তিনি বলেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ, সঠিক ও নিরপেক্ষ। আপনারা সন্দ্বীপের জন্য অপেক্ষাকৃত তরুণ, সৎ, সন্দ্বীপপ্রেমী একজন প্রার্থীকে বেছে নেবেন।

উপদেষ্টা বলেন, অনিয়ম-দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না। উপজেলা প্রকৌশলীরাসহ অন্যরা ভাগ-বাটোয়ারা করে উন্নয়নের বরাদ্দ নয়ছয় করছে। এর আগে বরাদ্দ দেওয়া রাস্তার কাজ শেষ না হলে নতুন করে কোনো রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে না।


সভায় সন্দ্বীপবাসীর নৌ যাতায়াতে বাড়তি সুবিধা দিতে নানা ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির।

এ সময় তিনি বলেন, আগামী ডিসেম্বরে একটি সি-ট্রাক চালুর ঘোষণা দেন। পাশাপাশি গুপ্তছড়া ঘাটে ড্রেজিংয়ের পরিবর্তে স্থায়ী নাব্যতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও উপস্থিত বিআইডবিডব্লিউটিএ’র কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   রাজনৈতিক  দল  যোগদান  উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: