কোহলির ‘৮৪ তম’ সেঞ্চুরি, এমন নজির নেই আর কারও

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ক্রিকেটের কোনো এক সংস্করণে সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ানডেতেও করলেন

2025-12-03T19:33:30+00:00
2025-12-03T19:34:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
কোহলির ‘৮৪ তম’ সেঞ্চুরি, এমন নজির নেই আর কারও
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ক্রিকেটের কোনো এক সংস্করণে সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি।  দ্বিতীয় ওয়ানডেতেও করলেন সেঞ্চুরি।
 
আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি।  আন্তর্জাতিক ক্রিকেটে মোট একশ’টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্ট ফরম্যাটে করেন ৫১টি।

এ নিয়ে টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন ১১ বার। যা আরও একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই। তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। এ ছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তার নামে। তারপর রয়েছেন শচীন টেন্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাশিম আমলা (২১) ও এবি ডিভিলিয়ার্স (২১)। 


এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনো একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল লিটল মাস্টারের নামে। সেই রেকর্ড প্রথম ম্যাচে রাঁচিতেই ভেঙে দিয়েছিলেন কোহলি। আর আজ আরও এক কদম উঠলেন তিনি। জানসেনের বলে সিঙ্গেল রান নিয়ে ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। ১০২ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন। 

সময়ের আলো/এআর


  বিষয়:   কোহলি  সেঞ্চুরি  এমন নজির 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: