এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি, দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায়

2025-12-04T22:07:27+00:00
2025-12-04T22:22:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি, দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম  আপডেট: ০৪.১২.২০২৫ ১০:২২ পিএম
এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি, দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। ছবি : সংগৃহীত
কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় কাতার দূতাবাসে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। পরদিন ৩০ নভেম্বর গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসনের লন্ডনে উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ‍্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ কাতার সরকার আনুষ্ঠানিকভাবে বেগম জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে এয়ার অ‍্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টি নিশ্চিত করে।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকায় কাতার দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৩০ নভেম্বরের কূটনীতিক চিঠির অনুরোধে সম্মতি জানিয়েছে।

এর পর দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত জানুয়ারির মতো এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   কাতার আমির  এয়ার অ্যাম্বুলেন্স  কারিগরি ত্রুটি  বিএনপি  খালেদা জিয়া 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: