মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার

2025-12-06T21:43:01+00:00
2025-12-06T21:43:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম 
বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ এয়ার অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি পেলে ঢাকায় এসে ১০ ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ আজ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ফ্লাইট শিডিউল আবেদন করেছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সেই আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বেবিচক জানায়, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে।


ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০), যা দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবাদাতাদের দ্বারা পরিচালিত। চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্স কন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন মেডিক্যাল ট্রান্সফারের জন্য উপযোগী।

সময়ের আলো/এসকে/  


  বিষয়:   জার্মানি  এয়ার অ্যাম্বুলেন্স  ঢাকা  খালেদা জিয়া 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: