এনসিপিসহ ৩ দলের নির্বাচনী জোট, ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ নামে নতুন জোট গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ

2025-12-07T13:57:48+00:00
2025-12-07T14:03:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপিসহ ৩ দলের নির্বাচনী জোট, ঘোষণা আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১:৫৭ পিএম  আপডেট: ০৭.১২.২০২৫ ২:০৩ পিএম
এনসিপিসহ ৩ দলের নির্বাচনি জোট, ঘোষণা আজ। ছবি : সংগৃহীত
‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ নামে নতুন জোট গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু গণমাধ্যমকে জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা হবে আজ রোববার বিকেল ৪টায়।

তিনি আরও জানান, নতুন জোটের ঘোষণার সময় এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টিসহ কয়েকটি দলের নেতারা উপস্থিত থাকবেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, ‘আপাতত তিনটা দলের সমন্বয়ে রাজনৈতিক ও নির্বাচনী জোট হচ্ছে।’

এক বিবৃতিতে এনসিপি বলেছে, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ।


এর আগে গত মাসের শেষ সপ্তাহে প্রথমবার এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদের সমন্বয়ে একটি নির্বাচনী জোট গঠনের আলোচনা সামনে আসে। ২৭ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জোট ঘোষণার কথা থাকলেও আগের দিন রাত পর্যন্ত বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দীর্ঘ বৈঠকেও ঐকমত্যে পৌঁছানো যায়নি। পরবর্তীতে এই জোট আর বাস্তবায়িত হয়নি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   রাজনৈতিক  নতুন জোট  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  আমার বাংলাদেশ পার্টি  এবি পার্টি  বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন  ঢাকা রিপোর্টার্স ইউনিটি  ডিআরইউ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: