দোয়া চাইলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

ঘরের মাঠে হওয়া সর্বশেষ সিরিজে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে খেলেননি বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। আবুধাবি টি-১০ লিগে খেলার কারণে সেই সিরিজে

2025-12-07T15:25:21+00:00
2025-12-07T16:00:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
দোয়া চাইলেন তাসকিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম   (ভিজিট : ১২৮)
বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ফাইল ছবি
ঘরের মাঠে হওয়া সর্বশেষ সিরিজে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে খেলেননি বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। আবুধাবি টি-১০ লিগে খেলার কারণে সেই সিরিজে দলের সঙ্গে ছিলেন না তিনি। সেখানে বল হাতে নর্দান ওয়ারিয়র্সের হয়ে নজর কেড়েছেন। পরবর্তীতে তাসকিন সরাসরি যোগ দেন আইএল টি-টোয়েন্টির দল শারজাহ ওয়ারিয়র্সে। এবার আসন্ন খেলায় ভালো ফলাফলের জন্য দোয়া চেয়েছেন তাসকিন। 

যদিও আরব আমিরাতের চলমান ফ্র্যাঞ্চাইজি আসরটিতে খেলা হয়নি তাসকিনের। এখনও শারজাহ’র জার্সি গায়ে খেলা না হলেও ভালো কিছুর প্রত্যাশা করছেন ডানহাতি এই পেসার। যেন দেশের প্রতিনিধিত্ব ও নামের প্রতি সুবিচার করতে পারেন সেলক্ষ্যে তাসকিন দোয়া চেয়েছেন। এ ছাড়া আসন্ন বিপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সুস্থভাবে আইএল টি২০ যাত্রাও শেষ করার লক্ষ্য তার। 


শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাসকিন বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, এতো ভালোবাসা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন আমি আমার দেশের নাম উজ্জ্বল করে আসতে পারি এবং এই টুর্নামেন্টটা ভালো করে শেষ করে সুস্থ থাকি, যাতে সামনে আমার দেশকে আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারি এবং ম্যাচ জেতাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’ 

চলমান আইএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে শারজাহ ওয়ারিয়র্স। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৩৯ রানে হেরেছে। ওই ম্যাচের একাদশের বাইরে ছিলেন তাসকিন আহমেদ। পরবর্তী ম্যাচে রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় শারজাহ ও এমআই এমিরেটস মুখোমুখি হবে। 

সময়ের আলো/এনএ


  বিষয়:   দোয়া চাইলেন  তাসকিন 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: